খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই মে ২০২৩, ১২:২০ পিএম

আপত্তিকর অবস্থায় মেয়ে প্রেমিককে হত্যার পর মুখমণ্ডলে অ্যাসিড দিলেন বাবা,নড়াইলের আলোচিত এসএসসি পরিক্ষার্থী সিরাজ শেখ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে। নিজের দোষ স্বীকার করে প্রধান আসামি সবুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।শুক্রবার (১২মে) বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে আসামি সবুর এ জবানবন্দি দেন।জবানবন্দিতে তিনি জানান, রাতে মেয়ে ইয়াসমিনের সঙ্গে তার প্রেমিক এসএসসি পরীক্ষার্থী সিরাজকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাকে খুন করেন সবুর শেখ। পরে মৃতদেহ যাতে কেউ শনাক্ত করতে না পারে সে জন্য মুখমণ্ডলে অ্যাসিড ঢেলে ঝলসে দেয়া হয়।

নড়াইলের আলোচিত এসএসসি পরীক্ষার্থী সিরাজ শেখ হত্যাকাণ্ডে নিজের দোষ স্বীকার করে প্রধান আসামি সবুর আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। লোহাগড়া থানা পুলিশের হাতে গ্রেফতার সবুরকে শুক্রবার (১২মে) বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে সোপর্দ করা হলে সেখানে এ তিনি স্বীকারোক্তি দেন।

মন্তব্য