খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৪ই মে ২০২৩, ৪:২৬ এএম

টাকা না দেয়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ,নড়াইলে রুমা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রবাসী স্বামীর পাঠানো টাকা শ্বশুর-দেবরকে না দেয়ায় তার ওপর নির্যাতন চালানো হয় বলে জানা গেছে।বৃহস্পতিবার (৪মে) দুপুরে ওই নারীকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। রুমা আক্তার সদর উপজেলার বাঁশ গ্রামের সবুজ শেখের স্ত্রী।


মন্তব্য