খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই মে ২০২৩, ১:১২ পিএম

ধানের বাজার নিম্নমুখী কৃষকের কপালে চিন্তার ভাঁজ,নড়াইলে বোরোর বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি ফুটলেও আশার ফসল ঘরে উঠতে না উঠতেই ধানের দাম কমে যাওয়ায় হাসির বদলে তাদের মুখে মলিনতা ভর করেছে। ভরা মৌসুমে ধানের নিম্নমুখী বাজারে এবার উৎপাদন খরচ না ওঠা নিয়ে চাষিদের কপালে চিন্তার ভাঁজ।শুক্রবার (১৯ মে) নড়াইল তুলারামপুর, মাইজপাড়া, মিঠাপুরসহ বিভিন্ন হাটে সরেজমিনে দেখা গেছে, নতুন ধানে হাট সয়লাব। চাষিরা তাদের উৎপাদিত ধান হাটে নিয়ে আসেন। বেলা বাড়তে না বাড়তেই ক্রেতা-বিক্রেতার সমাগমে হাট পরিপূর্ণ হয়ে ওঠে।


কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য